ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 

     

    টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ও  ঘাটাইলের জনপ্রিয় ১লাখ ফলোয়ারের পেইজ ঘাটাইল টাইমসের সৌজন্যে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পৌরসভার দক্ষিণ পাড়া বিশিষ্ট ব্যবসায়ী বায়োজিদ খানের বিল্ডিংয়ে সিনিয়র সাংবাদিক ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  কামরুজ্জামান সোয়েবের সভাপতিত্বে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
     
    ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল কমিশনার শাহাদত হোসেন শামীম। 
     
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান মিয়া,উপজেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি  মোঃ রফিকুল ইসলাম দুলাল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল বিশ্ববাসী,ঘাটাইল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান,বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ আল আমিন হোসেন,দৈনিক আমার দেশ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম শিহাব, সমাজ সেবক ফজলুর রহমান,সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন সরকার,  ঘাটাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক  দৈনিক ও দৈনিক ঢাকা টাইমস ও  দৈনিক মজলুমের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজু,জাতীয় সাংবাদিক সংস্থা ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক লাখো কন্ঠ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন রিপনসহ অন্যান্যদের মধ্যে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের আত্মার  মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে উপজেলার প্রয়াত সাংবাদিকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728