বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিবেদক : 


    টাঙ্গাইলের বাসাইলে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।


     মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম আবরার, জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি বাবু উত্তম সাহা, জামায়াত নেতা মানিক মোহাম্মদ তোহা প্রমুখ।

    বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানান। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728