যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়ে দলটিকে ক্ষমতায় বসিয়েছে: আহমেদ আযম খান
বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধি:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটি এমনভাবে জনগণের দলে পরিণত হয়েছে। যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়ে দলটিকে ক্ষমতায় বসিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে বর্ণাঢ্য ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।ক্ষমতায় বসে দলটি জনগণের জন্য প্রতিবারই কাজ করেছে। তাই আজকের এই দিনে দলটির প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক রনাঙ্গণের মহান মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিশেষভাবে এই মন্ত্রী স্মরণ করেন।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

No comments