সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু ! - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু !

    সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:


    টাঙ্গাইলের সখীপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে । 

    বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে নলুয়া- টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে । নিহত আওয়াল শফিক (৪০) একজন স্বাস্থ্য সহকারী । সে উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে । 
     
    সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু !

     
    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই এর কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে মোটরসাইকেল ও দ্রুতগামী যানবাহনের সঙ্গে সংঘর্ষে  মৃত্যুবরণ করে । মাথায় আঘাত পেয়ে  মগজ (মস্তিষ্ক) বের হয়ে রাস্তায় পড়েছিল । স্হানীয় লোকজন সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে  মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয় । এলাকাবাসীর দাবি এটি সড়ক দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

    এ বিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন বলেন,   নিহত ওই ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।  প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728