বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

     বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 

    “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

    বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
     রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

    র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর,বাসাইল থানার ওসি আলমগীর কবির,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা,উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান,উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি সহ প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728