বাসাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় দুের্যাাগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভাসহ ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগম এ সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্যোাগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা কেন্দ্রীয় মাঠে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসারের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে—ই—লায়লা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিরা মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শওকত আলী,বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নূরুল ওয়াদুদ,বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা ।

No comments