বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ

    বাসাইল প্রতিনিধি:


    ​টাঙ্গাইলের বাসাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

    বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ

    শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান। 

    ​প্রধান অতিথির বক্তব্য বলেন, "বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খামারীদের স্বাবলম্বী করতে এবং দেশে দুগ্ধ ও মাংসের উৎপাদন বাড়াতে এলডিডিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে খামারীরা তাদের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন।"


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের (সখিপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুফলভোগী খামারীগণ উপস্থিত ছিলেন।

    ​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এদিন বাসাইল উপজেলার মোট ৭টি দলের (PG) অন্তর্গত ২৮০ জন খামারীর মাঝে আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728