বাসাইলে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : 


    টাঙ্গাইলের বাসাইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

     

    বাসাইলে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

     শনিবার (২২ আগস্ট) উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাসাইল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক এবং বাসাইল উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন।  অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আবদুল আলিম খান। প্রধান আলোচক ছিলে জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন। এসময় স্থানীয় আরও গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং সংবর্ধনা দেওয়া হয়।





    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728