বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

    নিজস্ব প্রতিবেদক :  


    টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দন্ডাদেশ দেন।

    বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড


    দন্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

    জানা গেছে, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকায় এক নারীকে উত্ত্যক্তের অপরাধে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে মারুফ ভ্রাম্যমাণ আদালতে উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।দন্ডাদেশের পর মারুফকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এতথ্যটি নিশ্চিত করেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728