কালিহাতীতে তুলার বস্তা থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে তুলার বস্তা থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।
    এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যারা আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

    কালিহাতীতে তুলার বস্তা থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার



     মঙ্গলবার (১৯ আগস্ট)  দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক ও বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি।

    সোমবার (১৮ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারি হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত  ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728