বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দোয়া ও দরিদ্রদের নিয়ে গণভোজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন ‘মানবিক আহার কেন্দ্রে’র এক বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিল ও অসহায় এবং হত-দরিদ্রদের নিয়ে গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় মানবিক আহার কেন্দ্রের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণভোজে কলিয়া,
সেহরাইল, কাউলজানী, গিলাবাড়ি ও সুন্যা গ্রামের অসহায় ও হত-দরিদ্র প্রায়
দেড়শ’ নারী ও পুরুষকে দাওয়াত দেওয়া হয়। অনুষ্ঠানে তাদেরকে বিরিয়ানি খাওয়ানো
হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির এক বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিল
পরিচালনা করেন মানবিক আহার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হযরত আবু বকর ছিদ্দিক।
পরে নারী ও পুরুষদের পৃথকভাবে কয়েকটি বৈঠকে খাওয়ানো হয়।
এসময়
উপস্থিত ছিলেন মানবিক আহার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হযরত আবু বকর ছিদ্দিক,
সদস্য মো. মফিজুর রহমান, মো. জুয়েল হোসেন, সাংবাদিক এনায়েত করিম বিজয়,
সংগঠনের সদস্য সাজ্জাদ হোসেন জনি, মো. পারভেজ মিয়া, আনোয়ার খান, আব্দুল
আলিম, আকাশ বাউল প্রমুখ।
প্রসঙ্গত, ‘মানবিক আহার কেন্দ্র’টি ২০২৫
সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সপ্তাহের একদিন
অর্ধশত অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও হত-দরিদ্র, দুস্থ,
অসহায় ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে সংগঠনটি।

No comments