নাগরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    নাগরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন

    নাগরপুর প্রতিনিধিঃ 

     

    টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।  ২৬ মার্চ বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু দিবসের অনুষ্ঠান সূচি। 

    নাগরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন
     পরে পুষ্পস্তবক অর্পণ, শহীদের আত্মার মাগফেরাত কামনা, যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া-প্রার্থনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এক  আলোচনা সভার আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী  মনোয়ারা মুকুল, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক সংগঠনে বিভিন্ন নেতৃবৃন্দ।

    বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ডিসপ্লেতে অংশগ্রহণ করে।
    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারি  কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728