বাসাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে থানা পুলিশের পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের একটি চৌকস আভিজনিক দল উপজেলার কাশিল ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কাশিল দক্ষিণপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিন্টু ওরফে মিন্টু খান (৪৮)-কে আটক করা হয়।
আটককৃত মিন্টু ওই গ্রামের মৃত আরফান খানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মিন্টু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল বাসাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা (নং-১৮) রুজু করা হয়েছে।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার মান্দারজানি এলাকা থেকে ফারুক হোসেন (৪১) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments