বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আঃ সবুর - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আঃ সবুর

    বাসাইল প্রতিনিধি:

     টাঙ্গাইলের বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো: নুরুল ইসলামকে আহ্বায়ক ও আ: সবুর খান (চানু)–কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

     

    বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল ইসলাম,

    মঙ্গলবার (১৭ মার্চ) টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মন্ডল স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। 

    \এ কমিটির অন্যান্য পদে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক পদে মো: বানিজ খান, সদস্য পদে মো: আব্দুল হামিদ মিঞা, মো: আবুল হোসেন, মো: ওয়াজেদ আলী, মো: মোশারফ হোসেন খান। 

    এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবুসহ প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728