বাসাইলে ঢেউটিন ও চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ঢেউটিন ও চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 

    টাঙ্গাইলের বাসাইলে অতিদরিদ্র, অস্বচ্ছল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

    বাসাইলে ঢেউটিন ও চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (বাসাইল-সখিপুর) এর সার্কেল এএসপি এ কে এম মামুনুর রশীদ, জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপির স্থানীয় নেতাকর্মী, উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

    এদিন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৩৫ টি পরিবারের মাঝে মোট ৩৫ বান টিন এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728