সখীপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু !
সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) বেলা ১টার সময় উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি গ্রামের উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , আজ দুপুরে সিয়াম নিজেদের কলাবাগানে পানি দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন।
তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments