আ. লীগ সরকারের ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে...সখীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
তাইবুর রহমান , সখীপুর:
আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন- অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি
বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে
গেছে। তলাবিহীন জুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু
করেছে। আমরা কোনো দুর্নীতিতে যাবো না। আমাদের সরকারের আমলে আমরা কোনো টাকা
পাচারে যাবো না। আগের সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সকল শিল্প কারখানা
আমাদের সরকারের আমলে চালু করবো। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততা ও
নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি, খুব দ্রুতই স্বচ্ছতায় ফিরবে অর্থনীতি।
প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান বক্তব্য শেষে দরিদ্রদের মাঝে উপকরণ বিতরণ করেন।
আজ
(০২ মে) শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের
আয়োজনে ইউএনও আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে দরিদ্র শিক্ষার্থী, কৃষক,
প্রতিবন্ধী ও বেকার নারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন মাস্টার,
সাবেক সভাপতি খোরশেদ আলম, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সখীপুর
মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ প্রমূখ।

No comments