সখীপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান

    তাইবুর রহমান, সখীপুর 


    টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকতের এসএসসি পরিক্ষায় উওীর্ণ শিক্ষার্থী নাঈম সিকদারের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা লাইলী বেগমমের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে।
     
    সখীপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
     আজ (২২ আগস্ট) শনিবার সকাল ১১ টা য় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পরিবারের হাতে কালিদাস কলতান বিদ্যানিকেতনে উপস্থিত হয়ে অনুদান প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন, ডেপুটি এ্যার্টনী জেনারেল দেওয়ান হুমায়ুন কবীর রিপন, সার্কেল এএসপি (সখীপুর- বাসাইল) মোহাম্মদ আল মামুন,
    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা, চলচ্চিত্র পরিচালক নিরাঞ্জন বিশ্বাস সহ প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ওই প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য, এসএসসি পাশের আনন্দে মিষ্টি না কিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা একজন সহপাঠীর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা ও ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সকলে মিলে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা করেছেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয় (১৬ আগস্ট) । বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর ওই শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগমের ক্যান্সার চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 
    গত সোমবার (১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।

    ওই শিক্ষার্থীর পারিবারিক সূত্রে ও কলতান বিদ্যানিকেতনের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেত থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারে  আক্রান্ত হওয়ার বিষয়টি সনাক্ত করেন  চিকিৎসক। ক্যান্সার চিকিৎসার জন্য যে আর্থিক সামর্থ্য থাকা প্রয়োজন সে সামর্থ্য ওই শিক্ষার্থীর পরিবারের নেই। ক্যান্সার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ৭০ হাজার টাকায় একটি গরু বিক্রি করেছেন ওই শিক্ষার্থী নাঈম শিকদারের দাদা সাত্তার শিকদার। ওই শিক্ষার্থীর পারিবারিক জমির পরিমাণ খুবই কম কিন্তু তারপরেও যেটুকু জমি রয়েছে সেই জমি ওই শিক্ষার্থীর দাদা বিক্রি করার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন নাঈম শিকদারের পরিবারের অন্যান্য সদস্যরা।  শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম বর্তমানে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন কালিদাস কলতান বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থীর মা ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই স্কুলের  শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ হাজার টাকা এবং মিষ্টি না খেয়ে নাঈমের সহপাঠীরা বিশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা ওই মাকে সহায়তা দিয়েছে এই খবরটা জেনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন এবং আমাকে নির্দেশনা দিয়েছেন। এই খবরটা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। উনি এই খবরটি পেয়েই আমাকে নির্দেশনা দিয়েছেন ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে যাওয়ার জন্য এবং ওই স্কুলে যাওয়ার জন্য। ক্যান্সারের চিকিৎসার প্রয়োজনীয় কি সহায়তা লাগে জানার জন্য এবং তাৎক্ষণিক কিছু সহায়তা দেওয়ার জন্য।  
    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি আজ ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে গিয়েছিলাম এবং কলতান বিদ্যানিকেতনে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং চিকিৎসার জন্য অনুদান তুলে দিয়েছি।

    শিক্ষার্থী নাইম সিকদার বলেন, আমার মায়ের ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য  মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা অনুদান দিয়েছেন এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি। সেই সাথে আমার সকল সহপাঠি ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া চাই। 
     
    ‎কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, আমাদের মাননীয় প্রধানমনন্ত্রী তারেক রহমান নাইমের মায়ের পাশে দাঁড়িয়েছেন ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসা জন্য অনুদান দিয়েছেন  এজন্য নাইমের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। 
    সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীরা তাঁদের এক সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা প্রধানমন্ত্রীর হৃদয় স্পর্শ করেছে। ওই মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছিল। সেই লক্ষ্যে আজ শনিবার ওই শিক্ষার্থী নাঈমের গ্রামের বাড়িতে গিয়ছিলাম এবং ওই শিক্ষর্থীর ব্লাড ক্যান্সার আক্রান্ত মাকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728